বাংলাদেশে যে বিপুল সংখ্যক মানুষ মানসিক যন্ত্রণা ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, মানসিক সমস্যা শুধু পাগলামি নয়, এর আরও অনেক ধরন ও কারণ রয়েছে। তাই আমরা সচেতনতা বাড়ানোর পাশাপাশি যারা পথ হারিয়ে ফেলেছেন তাদের সঠিক দিকনির্দেশনা দিতে চাই, বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান করি এবং দীর্ঘমেয়াদে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করি
মনে পড়ে, ২০১০ সালে জীবন সম্পর্কে আমরা যা ভেবেছিলাম, ২০১৫ সালে এসে তা পাল্টে গিয়েছিল। আবার ২০২০ সালে পৌঁছে সেই ভাবনাও হয়ে উঠেছিল একেবারে আলাদা। এই যে সময়ের সাথে সাথে আমাদের মন ও মানসিকতা বদলে যায়, এটাই জীবনের সত্য। তাহলে আজকের এই দিনে আমরা আরেকটি পরিবর্তন আনতে পারি না?
মানসিক সমস্যাকে আর উড়িয়ে দেওয়ার মতো সাধারণ কিছু ভাবব না। এটি ডায়াবেটিসের মতো, যক্ষ্মার মতো — জীবনকে নীরবে ক্ষয় করে দেওয়া এক গভীর যন্ত্রণা। আসুন, যারা এই অসুখে ভুগছেন এবং যারা তাঁদের আশেপাশে আছেন, সবাই মিলে হাতে হাত রেখে একটি নতুন যাত্রা শুরু করি। একটি এমন পৃথিবীর দিকে, যেখানে মানসিক স্বাস্থ্যের কোনো লজ্জা নেই, শুধু সহানুভূতি, সচেতনতা আর সুস্থতা আছে